ও তুমি কিসের সাজে সাজাও ঘরবাড়ি
কিসের সাজে সাজাও ঘরবাড়ি ॥প্রাণপতি ছাড়িয়া যাইব হইবায় তুমি এড়ি ॥
কিসের সাজন সাজ তুমি তুলিয়া বান্ধ খেশ
তুমারে তুইয়া যাইব পতি তোর বিদেশ ॥পতি যখন যাইব ছাড়ি রইবায় তুমি এথা।
প্রাণপতি ঘরে নাই কার সঙ্গে কইবায় কথা ॥
বন্ধু ছাড়িয়া গেলে তুমার কি হইবে উপায়
দেশে দেশে ফিরবে লো তুই করিয়ে হায় হায় ॥হাসন রাজা বলে পতি তুমিই হাসনজান
তোমারে ছাড়িতে গিয়া কান্দে মোর পরান ॥
ও তুমি কিসের সাজে সাজাও ঘরবাড়ি
- Sub Title: কিসের সাজে সাজাও ঘরবাড়ি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 66
বাউল গান এর নতুন প্রবন্ধ
গৌরনিতাই নৈদে আসিয়াছে
- Sub Title: রামানন্দ ভক্তি মেঘে রে অবনীমণ্ডল ভাসিয়াছে চি
ভব পিরিতে মন মৈজ না
- Sub Title: বেশ্যার পিরিতি কভু থাকে না
মন ছেড়ে দে খুটি নাটি
- Sub Title: ভাব মাওলা ধনের কদম দুটি
বন্ধু তুমি জীবনের জীবন
- Sub Title: দয়া করে একবার মোরে
গৌরার ভাবটি বুঝা দায় অহে স্বরূপ রাম রায়
- Sub Title: হরি সঙ্কীর্তনের মাঝারে কেন ইতিউতি ধায়
আমার প্রাণ বন্ধুয়ার রংমহলা
- Sub Title: রহমান মঞ্জেলে বন্ধু প্রেম খেলা খেলায়
ভুলে পড়ে জগৎ ঘোরে
- Sub Title: তার পিছনে আমিও ঘুরি
আখি হইল ঘোর গো সখী নিশি হইল ভোর
- Sub Title: আদরের বন্ধু রইল কত দূর
আমার মন রে এবার ভবে কেন না আসিলে
- Sub Title: গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছ কুরীতি মনরো
আশেক কো এয়ার তুনে
- Sub Title: সবর করার লেকর বেদিল্ বানাকে মারা
বাংলা
English