ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
নাই ভাবভক্তি আমি গুনাগার।।ভক্তিভরে যেজন তোমারে করে স্মরণ
পুরাও তার আকিঞ্চন, তুমি হও তার
ডাকি সকাতরে দয়া করো আমারে
এ ভবসাগরে করে দাও পার।।বিশ্বব্যাপিয়া রয়েছ ছাপিয়া
পাই না খুঁজিয়া তোমার দিদার
প্রতি ঘটে ঘটে তব ধ্বনি ওঠে
হাটে মাঠে ঘাটে শুনি সে ঝংকার।।আমি অতি মূঢ়মতি, দয়া কর আমার প্রতি
তুমি যে বিশ্বপতি দয়ার ভাণ্ডার
তব স্নেহভরে আলোক-আঁধারে
এ বিশ্বজুড়ে জীব ঘোরে অনিবার।।বাউল আবদুল করিম বলে, আশা না পুরাইলে
আশাতে প্রাণ গেলে কলংক তোমার
পাইলে তব দরশন পোরে মম আকিঞ্চন
এই মাত্র নিবেদন চরণে তোমার।।
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
- Sub Title: নাই ভাবভক্তি আমি গুনাগার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 104
বাউল গান এর নতুন প্রবন্ধ
আয়গো সখী কে কে যাবে কদম্ব তলায়
- Sub Title: ডালে বৈসে চিকনকালা মুররী বাজায় ধু
হক জল্লাআলা যিনকে ছনা
- Sub Title: এ’লান কিয়া জা বজা শানে নববীকা
শেষ জামানায় তুমি পাকভাণ্ডারী
- Sub Title: নিয়ে এসেছ পাতকি তরণে তরী, কে বুঝিবে বল মহিমা তোমার
চরণে জানাই রে বন্ধু চরণে জানাই
- Sub Title: কি দিয়া নিবাই ধু
ইয়ামন হতে আইলায় দয়াল
- Sub Title: শাহজালাল আউলিয়া
আমার মন হইয়াছে লাচাড়ি
- Sub Title: আর একা একা বনেতে বেড়াই কত সিংহ-ব্যাঘ্ৰ দেখিয়া গৌর মনেতে ডরাই
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
- Sub Title: অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে
মন তুই বুঝবি মরণ কালে
- Sub Title: যেই সুতা কাটিলি ভবে সব গেল তোর তালেমালে
তব দ্বারে পাপী শির দিব বলিদান
- Sub Title: তব দ্বারে পাপী শির দিব বলিদান
দুই কুলের সুলতান ভাণ্ডারী
- Sub Title: দুই কুলের সুলতান ভাণ্ডারী দুই কুলের সুলতান
যার লাগি হইলাম বৈরাগী ভেক ধরিয়া
- Sub Title: হইলাম না তার অনুরাগী ধু
বাংলা
English