"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার

কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার
মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার।।

আপন ঘরে অমূল্য ধন আগে করো তার অন্বেষণ
এসব কিন্তু নিশির স্বপন যা বল আমার আমার।।

আপন ঘরের বিচার করো আগে মন কলেমা পড়
দিলের ভিতর নক্সা করো ভাঙবে রে ছয় রিপুর ঘাড়।।

পড় নামাজ হুজুরি দিলে ধ্যানে দিদার মিলে
হুজুরি নামাজ পড়িলে ঘুচবে মনের অন্ধকার।।

পলকে সজিদা করো যোগ সাধনে তারে ধর
মরিবার আগে মরো হইতে চাইলে ভব পার।।

ওজু গোসল নামাজ রোজা বেহেস্তে যাওয়ার রাস্তা সোজা
যে করে না নফছ রোজা উপবাসে ফল কী তার।।

গলে নিয়া মায়া ফাঁসি আবদুল করিম হইল দোষী
কোন যাকাতে আল্লাহ খুশি করিয়া দেখ বিচার।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

আমি কেন গেলাম জলে গো সখী

  • Sub Title: ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে
রাধারমণ দত্ত

যমুনার জলে সখী গো তোরা নে আমারে

  • Sub Title: বাঁশি বাজায় কোন্ নাগরে ধু
মাইজভাণ্ডারী গান

হাউসের মদন কড়ির উদ্দেশ্যে

  • Sub Title: হাউসের মদন কড়ির উদ্দেশ্যে চলে যাব ধইরনা সখি
দুর্বিন শাহ

সুখের নিশি যায় আমার

  • Sub Title: কাঁদিয়া গো কার লাগিয়া
শাহ আব্দুল করিম

ঈদ আসলে কি দুঃখ দিতে

  • Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে
দুর্বিন শাহ

প্রেমরোগে পাইল

  • Sub Title: আমার দরদি নাই এ সংসারে
দুর্বিন শাহ

আশিকে সুলতান খাজা রাজাধিরাজ

  • Sub Title: ও শাহানশাহী দরবার তুমি গরিবে নেওয়াজ
কবিয়াল রমেশ শীল

আমি মাওলার আশায় দিন কাটাই

  • Sub Title: মাওলা বিনে আমার উপায় নাই
দুর্বিন শাহ

সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি

  • Sub Title: জানি আজ কার বা কুঞ্জে রইল গুণমণি গো সখি
দুর্বিন শাহ

নির্জন যমুনার কূলে

  • Sub Title: বসিয়া কদম্বতলে
হাসন রাজা

হাসন রাজা প্রেমের মানুষ, প্রেমের নাচন নাচন করে

  • Sub Title: হরি বল মন হরি বল মন বিকিয়ে হরির প্রেমবাজারে
মাইজভাণ্ডারী গান

নিষেধীয় বৃক্ষ এক ছিল স্বর্গ

  • Sub Title: জ্ঞান তরু বলে তাহে মহাগুণীগণে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated