"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

রাধারমণ দত্ত
  • Sub Title: সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে

কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়।। ধু।।
সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে
বৃন্দাবনে যালো বৃন্দে বন্ধু অন্বেষণায়।। চি।।

চেয়ে দেখ প্ৰাণসই গো শশী অস্ত যায়
বন্ধু বিনে প্ৰাণ আমার রাখা দায়।। ১।।
সখীগো শুন শুন প্ৰাণ সই গো মোর নিবেদন
দারুণ বিরহে প্ৰাণ করে উচাটন।। ২।।
শ্যামনাম লয়ে প্ৰাণ উড়ে যেতে চায়
মনোচোরা মদনমোহন রয়েছে যথায়।। ৩।।
সখী গো চেয়ে দেখো প্ৰাণ সই গো নিশি গাইয়া যায়
আর কি আসিবে কুঞ্জে নিঠুর শ্যামরায়।। ৪।।
অতি সাধের বকুলমালা বাসি হইয়া যায়
আসিল না প্ৰাণেশ্বর করি কি উপায়।। ৫।।
দেখ গো কান্দিয়া কান্দিয়া রাই কুঞ্জের বাহির হয়
কুঞ্জবনের তরুলতায় জিজ্ঞাসা করয়।। ৬।।
রাধারমণ বলে রাই কিবা পাগলিনী হয়
সখীরা ধরিয়া রেখে রাধাকে বুঝায়।। ৭।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

দিল মেরা মতলায়ে খোর

  • Sub Title: আফতাবে ওয়াহদতে হক্ উছমে দেখায়া হকনে
রাধারমণ দত্ত

যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ

  • Sub Title: যে দেশে অধর মানুষ তার দেশের দেশী
মাইজভাণ্ডারী গান

নিষেধীয় বৃক্ষ এক ছিল স্বর্গ

  • Sub Title: জ্ঞান তরু বলে তাহে মহাগুণীগণে
কবিয়াল রমেশ শীল

বাবা গাউছুল আজম নুরে আলম

  • Sub Title: আমার জীবনে মরণে যেন ভুলিনা কখন
কবিয়াল রমেশ শীল

পাগল বানাইলা মোরে

  • Sub Title: আমি যে দিকেতে দৃষ্টি করি তোমায় হেরি মাইজভাণ্ডারী
হাসন রাজা

চিনো নিগো তুরা, চিনো নিগো তুরা

  • Sub Title: হাসন রাজারে চিন নিগো তোঁরা
রাধারমণ দত্ত

মনচুরা শ্যাম বাদী হল

  • Sub Title: আমার উপায় কি গো বলো
কবিয়াল রমেশ শীল

চিনতে পারি না ভান্ডারী

  • Sub Title: দমের কলে পুতুল নাচাও চিনতে পারিনা
রাধারমণ দত্ত

ভবে মানব জন্ম আর হবে না

  • Sub Title: নামামৃত পান কর্লে রে মন ভাবে জন্ম মরণ হবে না চি
মাইজভাণ্ডারী গান

খোদা সোহাগিয়া নবীজি ননাইয়া

  • Sub Title: গাউসে আজম প্রাণ প্রিয়া

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated