রাধে গো তোমার কারণে
জ্বলে মরি প্রেমাগুনে
কলঙ্ক নাম, লোকের মুখে শুনি গো।।তোমার প্রেমে হইয়া মাতাল
সাজিয়াছি ধেনু রাখাল
হাতে লইয়া বাঁশি আর পাঁজুনি
থাকিয়া রাখালের দলে
বাজাই বাঁশি রাধা বলে
জপো মালা রাই কমলিনী গো।।আমারে জানিয়া কালো
আয়ানেরে বাসো ভালো
প্রেম আলিঙ্গন করো দিনরজনী
তুই আমারে কান্দাইলে
কলিজাতে আগুন দিলে
নেছ মারিলে হইয়া কালসাপিনী গো।।ঘরে জ্বালা বাহিরে জ্বালা
জটিলা কুটিলা
লোকের সনে করে কানাকানি
জগতে দিব ঘোষণা
প্রেমে যেন কেউ মরে না
দুর্বিন শাহ কয় হবে জানাজানি গো।।
রাধে গো তোমার কারণে
- Sub Title: জ্বলে মরি প্রেমাগুনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 135
বাউল গান এর নতুন প্রবন্ধ
রূপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায়
- Sub Title: হায়রে মন মানুষ ধরা দায় ধু
বাঁকা রূপে নয়নে হেরিয়াছে
- Sub Title: শুধু দেহ থইয়া
জাহের বাতেনে আমার মাওলানা
- Sub Title: মাইজভাণ্ডারী গাউছেল আজম মাওলানা
বন্ধু আও আওরে-দরশন দিয়া
- Sub Title: অবলার পরান দেও শীতল করিয়া ধু
শ্যামের প্ৰেয়সী বিনোদী রাই
- Sub Title: হৃদয় বিদারে তোর মুখ চাই
জ্বালাইল কে পিরিতের আগুন মন মনে রে
- Sub Title: মানে না মানে না মনে প্রাণবন্ধু বিহনে রে
দিন গেলে তুই কাঁদবে রে বইসে
- Sub Title: তোদের কান্দন কেউ শুনবে না
আমারে করগো উদ্ধার
- Sub Title: কত পাপের ভরা লাইছি মাথে হইয়াছি দ্বিগুণ ভার
মোরে কাঙ্গাল জানিয়া পার কর দয়াল
- Sub Title: মোরে ক্যাঙ্গাল জানিয়া পার করো ধু
ত্ৰাহিমাং শ্ৰীকৃষ্ণ চৈতন্য দয়ালু হে
- Sub Title: অকূল ভব সাগরে ডুবিয়া মরিলু হে
বাংলা
English