"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: কারে বা জানাই

প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
কারে বা জানাই
জল দিলে নিভে না অনল
বলো তোরা কি দিয়ে জুড়াই।।

ও সখি গো-
প্রেম জ্বালায় অঙ্গ কালা
কারে বলে যাই
সে জ্বালা আমারই প্রাণে
কারে বা দেখাই।।

ও সখি গো-
জানিয়া প্রাণ সঁপিলাম
কত দুঃখ পাই
দুঃখে দুঃখে জীবন গেল
সুখের সাথী নাই।।

ও সখি গো-
শুইলে আসে না নিদ্রা
জেগে রাত পোহাই
মরণ নিকট হইয়াছে
ভাবে বুঝতে পাই।।

ও সখি গো-
আসার আশে পাগল বেশে
কান্দিয়া বেড়াই
দুর্বিন শাহ কয় পাইলে তারে
প্রাণে প্রাণ মিশাই।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

আইসো হাসন রাজা এই তোর ঘরবাড়ি রে

  • Sub Title: হাসন জানে ডাকতে আছে তাড়াতাড়ি রে
শাহ আব্দুল করিম

খাজা তোমার প্রেমবাজারে

  • Sub Title: আমি কাঙাল যেতে চাই
দুর্বিন শাহ

কান্দ কে গো নদীরও কূলে

  • Sub Title: আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া
রাধারমণ দত্ত

আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে

  • Sub Title: সখী গো কি দিব রূপের তুলনা গৌরার বরণখানা
কবিয়াল রমেশ শীল

লা ইলাহা ইল্লাল্লাহু ঘটে সদা জপ মন

  • Sub Title: ভক্তি ভাবে দৃষ্টি কর দেখা যাবে নিরঞ্জন
মাইজভাণ্ডারী গান

আয় মোর্শেদো মাওলায়ে জমাঁ

  • Sub Title: খাদেম প’তেরে চারছো ছামানে আলম হায়
কবিয়াল রমেশ শীল

আয়রে আয় রহমান মন্জিল

  • Sub Title: ঔরছ মেলা প্রেমের খেলা দেখবি আশেকের গোলজার
মাইজভাণ্ডারী গান

কোন রসিকে মোহন বাঁশি বাজাল

  • Sub Title: কোন রসিকে মোহন বাঁশি বাজাল

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated