"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ঘরে নাই মোর প্রাণকান্ত

নবযৌবন কালবসন্ত
ঘরে নাই মোর প্রাণকান্ত
জীবন রাখিব কার আশায়।।

শোন বলি গো প্রাণললিতা
আমি নারীর দুঃখের কথা
কত ব্যথা দিলো বন্ধুয়ায়
নবযৌবন দিলো দেখা
কেমনে রহিব একা
প্রাণের সখা রইল মথুরায়
নতুন যৌবনকালে
প্রাণবন্ধু না আসিলে
প্রাণ ত্যাজিব কাল যমুনায়।।

কাল যৌবন হইল বৈরি
প্রেমাগুনে জ্বলে মরি
বল সখা করি কী উপায়
যে দেশে মোর বন্ধু আছে
যাও সখি বন্ধুয়ার কাছে
কইও খবর বন্ধের রাঙা পায়
বন্ধুরে করাইও স্মরণ
প্রেমজ্বালাতে হবে মরণ
পাই যে চরণ মরণ বেলায়।।

মরণের আর নাই গো বাকি
প্রাণবন্ধু আনো দেখি
ওগো সখি ধরি তব পায়
আসিলে বৈদেশি নাগর
উঠাইয়া বুকের কাপড়
পোড়া দাগ দেখাইতাম নিরালায়
সর্বদুঃখ পাশরিয়া
থাকতাম চিরসুখী হইয়া
সাধ মিটাইতাম বলে দুর্বিন শায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

কর বা না কর সাধন গুরু

  • Sub Title: গুরু ব্রহ্ম অভেদ আত্মা প্রভেদ নাই তার কোন দিনে
রাধারমণ দত্ত

আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে

  • Sub Title: রাই রাই বলিয়ারে সুবল সদায় উঠে মনে
মাইজভাণ্ডারী গান

প্রিয়ার মহিমা অপার

  • Sub Title: আপ্তরূপে গুপ্ত হৈয়ে হৈলা প্রচার
কবিয়াল রমেশ শীল

দেখা দিও প্রাণ বন্ধু আজ নিশিতে

  • Sub Title: উদাসীনি হলেম তোমার সোনা মুখের মধু হাসিতে
মাইজভাণ্ডারী গান

আমার মরণ কালে স্মরণ কর

  • Sub Title: দর্শন দানে কৃপা কর প্রাণ দিবনা তুমি বিনে
মাইজভাণ্ডারী গান

দরপর্ তেরে আয়া হোঁ

  • Sub Title: মুঝকো নেহিঁ তেরে ছেওয়া তেরা এক্ আস্তানা নাথ
হাসন রাজা

হাসন রাজা রে মইলে বসতি হবে কই

  • Sub Title: কোথা থাকিয়া আসিয়াছি কোথায় আসিয়া রই
রাধারমণ দত্ত

আমার জীবনের সাধ নাই গো সখী

  • Sub Title: দেহের মাঝে যে যন্ত্রণা কারে বা দেখাই
মাইজভাণ্ডারী গান

দেহ প্রাণ যোগে হয়ে

  • Sub Title: তেকারণে যুক্ত তাতে এ দোহ চরিত

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated