নাম জপো রে, বসিয়া নিরালা।
ধ্যানে দিদার লাভ করিবে
দেখবে চিকন কালা
ও ভাই, নাম জপো রে।।ভাই রে ভাই-
নয় দরজা বন্ধ করে
দম ঘরে দাও চাবি
ছয় লতিফায় তাল বাজিবে
দেখবে আজব ছবি।
বরজকে ধ্যান করিয়া
ঘরের ভেতর যাও
সাত পরদা ভেদ করিয়া
নিরখিয়া চাও।।ভাই রে ভাই-
কুলবিল মুমিনে আছে
আরশে আল্লাতালা
মুর্শিদ রূপে বিরাজ করে
নুরেরই পুতুলা।
ফানা ফিল্লা বাকা বিল্লা
ফানাফি শেখ আর
ফানাফি রসুলে গিয়া
পাইবে দিদার।।ভাই রে ভাই-
চার মঞ্জিলে ছয় লতিফা
করিলে সাধন
মাটির দেহ খাঁটি হবে
অমূল্য রতন।
দুর্বিন শাহ কয় ভয় পাইবে
আসিলে শমন
সশরীরে স্বর্গধামে
করিবা গমন।।
নাম জপো রে, বসিয়া নিরালা
- Sub Title: ধ্যানে দিদার লাভ করিবে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 159
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রেম বিবরণ কারে বুঝাই মন
- Sub Title: হেরি চাঁদ বদন সদা উচাটন
নূরে খোদা জুদা নেহি
- Sub Title: নক্সবন্দিয়া পীরে নূর খান্দানে মেরা
তব দ্বারে পাপী শির দিব বলিদান
- Sub Title: তব দ্বারে পাপী শির দিব বলিদান
গুরু পরম ধন গুরু বিনে
- Sub Title: গুরু পরাণের সারা, গুরু দু’নয়ন তারা
প্রাণে কী আগুন জ্বালালে
- Sub Title: চাঁদমুখে মধুর হাসি দেখাইয়া প্রাণ কেড়ে নিলে
দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত
- Sub Title: যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
এগো সুন্দরী গো তোর লাগি হাসন রাজা দেওয়ানা
- Sub Title: তুমি বিনে হাসন রাজা কেউ রে মানে না
আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার
- Sub Title: তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পড়ে আমার
পিরিত করিয়ে, পিরিত করিয়ে মোর মন উদাসী
- Sub Title: প্রাণ গেল প্রাণ গেল বন্ধু রে ভালোবাসি
অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিল কই
- Sub Title: আমার মন মজিল কইগো আমার মন মজিল কই
আর তো সময় নাই গো সখী
- Sub Title: যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই ধু
বাংলা
English