"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: তুমি কোন দেশে উড়িয়া যাও বলো

বনের কোকিলা রে
তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
আমার খবর কইও গিয়া
বন্ধু যেথায় রইল রে কোকিলা।।

বসন্ত আসিতে কোকিল
তুমি দিলে দেখা
বন্ধু বিনে আমি নারী
কেমনে থাকি একা
তোমার গায়ে আছে পাখা
খবর লইয়া চলো রে কোকিলা।।

কুহু কুহু স্বরে কোকিল
গাও রে মধুর গান
তোমার গানে যৌবন নদীর
ধরে যে উজান
কার মুখে চাহিয়া জুড়াব প্রাণ
যৌবন বাদী হইলে রে কোকিলা।।

যেদিন বন্ধু ছেড়ে গেছে
আসবে কইয়াছিল
গেল কই আর আইল না
কারে পাইল ভালো
দুর্বিন শাহ কয় বন্ধু বিনে
মরণ অমঙ্গল রে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

জল আনিতে দেইখে আইলাম গো সখী গৌরবরণ বাঁকা

  • Sub Title: এগো কি কুক্ষেণে শ্যামের সনে হইল আমার দেখা
হাসন রাজা

নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে

  • Sub Title: হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে
রাধারমণ দত্ত

সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি

  • Sub Title: সখী গো- রূপের বালক দেখছি অবধি প্ৰাণে উচাটনা
কবিয়াল রমেশ শীল

মাইজভাণ্ডারে নূরের বাঁশী বাজে

  • Sub Title: বাঁশীর সুরে চমকে উঠে বিরহিনীর মন
রাধারমণ দত্ত

রাখে গো তোর প্ৰেমঋণে

  • Sub Title: তোমার সুদ সহিতে শুধু করিব যদি প্ৰাণে বাঁচি
হাসন রাজা

ও মন রইলে রে ফিকির

  • Sub Title: দম থাকিতে করলে না ইলাল্লাহর জিকির
দুর্বিন শাহ

সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি

  • Sub Title: জানি আজ কার বা কুঞ্জে রইল গুণমণি গো সখি
রাধারমণ দত্ত

প্ৰাণে মরি সহচরী

  • Sub Title: অবলা সরলা কুলের কুলবালা প্ৰেম করিয়া জ্বালা হইল
রাধারমণ দত্ত

দয়াল তিননাথ আও

  • Sub Title: আমার আসরে চলিয়া আও
রাধারমণ দত্ত

ঢেউ দিও না কথা রাখা রূপ দেখি

  • Sub Title: জলের ভিতরে শ্যামরায় ধু
দুর্বিন শাহ

ও মন মাঝি রে

  • Sub Title: ভাটিয়াল নদীর ঢেউয়ের তালে কান্দে আমার প্রাণ
মাইজভাণ্ডারী গান

কেঁদে কেঁদে নানা ছন্দে

  • Sub Title: (তোমার) ছমিউন-বছির নাম, শুধু বুঝি ছেলে খেলা

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated