বলি তোরে খুব হুঁশিয়ারে
থেকো রে সাবধান
বায়ুকোণে সাঁঝ বাঁধিয়া
আসবে রে তুফান।।নদীর নাম হয় কামসাগর
যখন নদীর উঠে লহর
তখন জানো নদীর ভিতর
ভাসে এক নিশান
ডাইন পাশেতে কিছু পড়া
জানো তার সন্ধান।।বামটার দিকে করো সাধন
মনোবাঞ্ছ হবে পূরণ
‘আম্বরণ সাম্বরণ’
সুতা আছে বিদ্যমান
পড়ো যদি তার চক্করে
হবে পেরেশান।।আর এক সুতা প্রসারণ আছে
সেই সুতা হয় নদীর নিচে
মণিমুক্তা ভাসিতেছে
সুল্লারই সমান
সেই সুতার সাধন করিলে
হবে না লোকসান।।খুব হুঁশিয়ারে সাবধান হইয়া
নদীর কূলে বসো যাইয়া
অনুরাগের হুমা ডেকে
আসবে রে তুফান
কয় দুর্বিন শাহ, থাকলে আশা
নৌকাটা ধরো উজান।।
বলি তোরে খুব হুঁশিয়ারে
- Sub Title: থেকো রে সাবধান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 105
বাউল গান এর নতুন প্রবন্ধ
বিশাখে শ্যামসুখেতে আমার মরণ
- Sub Title: আমার মরণ জ্বালা হয়না নিবারণ
আমি আমি বলি আমি
- Sub Title: আমি যদি আমি হতেম, স্বাধীন কেন হলেমনা
প্রাণসজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী
- Sub Title: আদর্শনে প্ৰাণ বাঁচে না হইলাম পাগলিনী
মোর্শেদো মাওলায়ে জঁমাতু মেরে
- Sub Title: মালেকো মোখতারে জাঁহা তুহি তো ওয়ালা সান হায়
হের না হের না সখীরে হের নয়ন ভরি
- Sub Title: ঘাটের কূলে বিপুলারে প্ৰদক্ষিণ করে
দয়াল বন্ধু, দয়াল বন্ধু ও দয়া ধরিয়ে লও মোরে কোলে
- Sub Title: কাকুতি মিনতি করিয়ে ও তোমার হাসন রাজায় বলে
জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
- Sub Title: জ্বলুক আগুন আন্দোলনে সব এক হয়ে চলার দরকার
প্ৰাণসখীরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে
- Sub Title: বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে
তুমি তো রসিক নাগরী
- Sub Title: হৃদাসনে বস তব পায়েতে ধরি
ভব সিন্ধু পার হবে যদি মন আয়
- Sub Title: মোহনীরে নামের তরী কান্ডারী অদ্বৈত নিতাই ধু
ভাবিস কেন মন কুভাবনা
- Sub Title: তুই আইলি একা যাবি একা তার জন্যে কেন আনাগোনা
বাংলা
English