"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: এই দেহ সবার

অটোমেটিক কলের মেশিন
এই দেহ সবার
টেকনিক্যালের হেড মেস্তরি
আপনি হলেন ফিটার।।

মন রে-
খুদে খোদা হেড মেস্তরি
চাইর জনা তার কর্মচারী
ষোলোজন আছেন প্রহরী
পাঁচজনা তায় পেসেঞ্জার
টু হান্ড্রেড সিক্স পার্টসের দ্বারা
এই মেশিনটা করছে খাড়া
বাহাত্তর হাজার তারের জোড়া
চতুর্পাশ্বে ফিট লেদার।।

মন রে-
লাইন বেলাইনে সদায় চলে
দিনে তিনবার কয়লা দিলে
ধু ধু করে আগুন জ্বলে
মাঝখানে আছে বয়লার
ইলেকট্রিক কারেন্টের বলে
ললাটে লাইট জ্বলে
সেন্টার হইতে আগদুয়ারে
সর্বদা চলে ওয়েদার।।

মন রে-
হার্ট পিণ্ডের ঘড়ির কাঁটা
ভিতরে তার চোদ্দো কোঠা
কোঠায় কোঠায় নকশা কাটা
তার মধ্যে আছে পোস্টার
চাবি দিয়া মেইন গেইট
গেলে পরে ইনসাইডে
দেখতে পাবে চিত্রপটে
সমস্ত ওয়ার্ল্ডের পিকচার।।

মন রে-
হেড কোয়ার্টারে চাইরটা থানা
অফিসার আছে চাইরজনা
কর্মক্ষেত্রে দিছে হানা
যেমন সে ওভার লুকার
কেহ দেখে কেহ শুনে
কেহ বসে বায়ু টানে
আরেকজন আছে জবানে
ওরা দেহের হেড ওয়ার্কার।।

মন রে-
নিচের দিকে তিন জানালা
দুই জানালা আছে খোলা
একধারে বাহির হয় ময়লা
আরেকটায় পাছ হয় ওয়াটার
গোডাউন হয় মণিপুরে
পাছ করে মাল কাম বিকারে
গেলে রমণীর বাজারে
স্টক মারে পড়ে লুজার।।

মন রে-
জ্ঞান ম্যাজিস্ট্রেট হেড কোয়ার্টারে
কোর্টে বসে হিয়ারিং করে
অ্যাপলিকেশন মেইন পেশকারে
মুভ করে সে বারে বারে
দুইবার দুই ইন্সপেক্টর লেখে
আমলনামা লেটার
রিপোর্ট দাখিল করবেন সেবার
যে দিন হবে মূল বিচার।।

মন রে-
মেশিন যখন পুরান হবে
কলকব্জায় ঝঙ্কার ধরবে
মাটিতে পড়িয়া রবে
ছাড়িয়া যাবে ড্রাইভার
মেস্তরি আর কর্মচারী
সবাই যেদিন যাবে ছাড়ি
দুর্বিন শারই বাহাদুরি
এই ভবে রবে না আর।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

মরুভূমি মনে মোর তুমি

  • Sub Title: কায়ার ফানুসে যেন, দীপ্তি প্রায় হও প্রাণ
দুর্বিন শাহ

মাগো, তোর নিষেধ মানব না

  • Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
দুর্বিন শাহ

চল হস্তী ধরা ও মন

  • Sub Title: চল হস্তী ধরা
আরে ও সর্বহারার দল
আরে ও সর্বহারার দল

আরে ও সর্বহারার দল

  • Sub Title: ভয় কিরে আর বন্দুক কামান
মাইজভাণ্ডারী গান

আইনায়ে কুদরত হ্যায়

  • Sub Title: শানে খোদা হ্যায় মেরে দিলদার কি ছুরত্
রাধারমণ দত্ত

রাধার প্রেমসিন্ধু মাঝে রসে মাইজে কালাচান্দ

  • Sub Title: কামানুগা রসের গতি পঞ্চরতি ভেদ করিয়ে সাধন করা
হাসন রাজা

হাসন রাজা বাউলা, মনে সদায় রাখিও আল্লা

  • Sub Title: আর কিছু মনে আসলে পড়িও নওজবিল্লা
রাধারমণ দত্ত

মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইও না

  • Sub Title: কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না ধু
মাইজভাণ্ডারী গান

দেখ দেখ তাপি মন

  • Sub Title: দিছে প্রেমের খেল বসি হৃদের আসনে
রাধারমণ দত্ত

সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা

  • Sub Title: নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated