আর কতদিন রাখব যৌবন
লোকের বৈরি হইয়া
প্রাণসখি গো
সোনার যৌবন গেল
অকারণ কাঁদিয়া কাঁদিয়া।।ও সখি গো-
যৌবন ও গোলাপ কলি
রইয়াছে ফুটিয়া সখি
ভ্রমর আয় না, মধু খায় না
কীসের লাগিয়া।।ও সখি গো-
ভ্রমর বিনা ফুলের মধু
যাইতেছে শুকাইয়া সখি
জানি সে কোন বা দেশে
রইয়াছে ভুলিয়া।।ও সখি গো-
কোন রমণী পাইয়া তারে
রেখেছে চাপাইয়া সখি
কয় দুর্বিন শাহ
ভালোবাসা কে নিলো ভাঙিয়া।।
আর কতদিন রাখব যৌবন
- Sub Title: লোকের বৈরি হইয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 97
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখতে যারে আকুল হয়ে
- Sub Title: জ্ঞানের আঁখি খুলে দেখ সে’ত তোমার কাছে আছে
ও প্ৰাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো
- Sub Title: মুই অভাগী কলঙ্কের ভাগী কার লাগি হইলাম গো
আহম্মদ মোহাম্মদ নামে
- Sub Title: মন প্রাণ মধুময়
কৃপা করে চৈতন্য নিতাই
- Sub Title: তোমরা দু ভাই গৌর নিতাই আমরা দুই জগাইমাধাই চি
পিরিত করি হিয়ার মাঝে গো
- Sub Title: শুনিছ কি গো প্ৰাণ সজনী ধু
শাহজালাল বাবার দোয়াতে
- Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
এ বিশ্ববাসী পাপতাপনাশী
- Sub Title: পারের তরণী নবিজি আমার
প্রিয়ার কুদ্রতী খেলা
- Sub Title: গুপ্ত ব্যক্ত দুই মতে করিলা লীলা
অবনীতে উদয় নদীয়াতে গউর নিতাই
- Sub Title: পাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই চি
শ্যাম কালা কোথায় পাই গো, বল গো সখী
- Sub Title: কোন্ বা দেশে যাই
আমার জীবনের সাধ নাই গো সখী
- Sub Title: দেহের মাঝে যে যন্ত্রণা কারে বা দেখাই
বাংলা
English