একদিন আসবে পরকাল
ছরকাত ও মৌত
জানো ঘোর আজাব
ও ঘোর ছওয়াল।।যে দিন রে কয়বরে যাবে
মান রাব্বকা জিজ্ঞাসিবে
নানকির ও মনকির আসিয়া
করিবেন বিষম সওয়াল।
রোম্মান নামে যে ফিরিস্তা
গুর্জ নিয়া থাকবে সেথা
সওয়ালের জওয়াব না দিলে
ঘটাবে বিষম জঞ্জাল।।গুর্জ মারবে শিরের পরে
ফিরিস্তা ধরিবে জোরে
দোজখের আজাবে পড়ে
থাকতে হবে বহুকাল
যে দিন ওই হাশর হইবে
সেদিন তোমায় উঠাইবে
নফসি নফসি বলে কাঁদবে
সকলে হবে বেহাল।।সে হাশরের উকিল রে মন
নুর মোহাম্মদ নবি যে জন
হজরত আলি হাসন হুসন
আর মা ফাতেমা কামাল।
ওরা যদি কৃপা করে
উদ্ধারিয়া নিবে তরে
নামাজ রোজা বিনা
কারে নিবে না নবি জামান।।নামাজ রোজা দেহের গয়না
জানো সেই উকিলের বায়না
তবে থাকতে দিতে পারলে
থাকবে তোর ঈমান বহাল।
হাতে পুঁজি না থাকিলে
ঠেকবে রে হিসাবের কালে
পাগলও দুর্বিন শাহ বলে
ছাড়বে না রে জুল জালাল।।
একদিন আসবে পরকাল
- Sub Title: ছরকাত ও মৌত
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 129
বাউল গান এর নতুন প্রবন্ধ
কান্দে রাধা চন্দ্ৰমুখী দিবসরজনী
- Sub Title: গোবিন্দ ছাড়িয়া গেলা মুই অভাগিনী
এবার হইল রে বন্ধু তোর মনে যা ছিল
- Sub Title: তোমার আমার যত কথা-সবই বৃথা হল ধু
মন তুমি হরি বলবে কোনকালে
- Sub Title: রসরাঙ্গে কাটাইলে ধু
উপায় কি করি গো বল মনোচোরা
- Sub Title: শুধু দেহ থইয়া মনপ্ৰাণ বন্ধে কুন সন্ধানে ভইরা নিল
পয়লা ফাল্গুনে আইলো
- Sub Title: যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে
- Sub Title: মিছা দোষী হইলাম রে সাধের প্রেম বাড়াইয়া
নিদয়া হবে বলি আগেতে না জানি বন্ধু শ্যাম গুণমণি
- Sub Title: আমি তোমার তুমি আমার ভিন্ন নাই যে জানি
ও ভাই জোর জুলুমি ছাড়ো
- Sub Title: মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো
এই পাঠে ইচ্ছা বাঞ্চা
- Sub Title: রূপ গুণ ধর্ম কর্ম কিবা পুণ্য পাপ
প্রেমরোগে পাইল
- Sub Title: আমার দরদি নাই এ সংসারে
মৌলানা আমিন ধন উপায় কি হইবে বল
- Sub Title: গাউস ধনের প্রেম তাড়নায় জীবন ত্যাজিতে হইল
বাংলা
English