আছে নিরাকারে খোদা
আছে নিরাকারে
আদমের কলবে রইয়া
দেখা দেয় না আদমেরে।।নিরাকার বেশ ধরিয়া
সব জায়গায় মিশ্রিত হইয়া
আপনে রইলেন ছাপিয়া
কেমন লুকি মেরে
কিন্তু একটু ইশারা দেয়
কোরানের ভিতরে
আদমের ক্বলবে পরওয়ার
লা-সুরতে খেলা করে।।মোমিনের কলব পুরি
আছে তার খেলার কাছারি
করিতেছে ঘোরাফিরা
আদম শহরে
সুষুম্না হইতে বুঝি
আছে আরও ধারে
বুঝবে যদি খোদার খেলা
ধরো যাইয়া মুর্শিদে রে।।মক্কা আর শহর মদিনা
বাছুল মোকাদ্দস ঠিকানা
চাইয়া দেখো মন রে
কালা আছে দেহপুরে
মিছামিছি দৌড়াদৌড়ি
যাইয়া অতি দূরে
আপন ঘরে বসে আগে
চিনে নাও না আপনারে।।সাকার খোদা মক্কায় নাই
তালাশ করে দেখো রে ভাই
আদমের কুলবে পাই
কোরানের বিচারে
আদম আল্লার ভেদের কায়া
বলছে বারে বারে
ছায়ারূপী কায়া হইয়া
দুর্বিন শাহ কয় খেলা করে।।
আছে নিরাকারে খোদা
- Sub Title: আছে নিরাকারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 142
বাউল গান এর নতুন প্রবন্ধ
মিছা দুনিয়ার পিরীতি
- Sub Title: পরকালের কথা মন কর কিছু ভাবনা
চলেছে হরি নামের গাড়ী
- Sub Title: আয় কে যাবি বৃন্দাবন
ও তোরা দেখ না আসিয়া
- Sub Title: ললিতা-বিশখা গো
ও রাই কিসের অভিমান গো
- Sub Title: বিরাস বদনে শ্যাম দাঁড়ায় কুঞ্জবনে নয়ন তুলিয়া চাও পিয়ারী
ভাঙা তরি লইয়া রে
- Sub Title: ভব নদী বাইয়া রে
শুন শুন সহচরী কার কুঞ্জে রইল গো হৃদয় বেহারী
- Sub Title: আমার হৃদয় কইছে খালি কোথায় রইল কালশশী
বন্ধু কোথায় রইলে ও আমারে
- Sub Title: শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী
মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
- Sub Title: কান্দে হাসন রাজার মন মনিয়া রে
আমায় নিয়ে চলরে সখি বন্ধু সেই দেশে
- Sub Title: তার জন্য মোর মন উদাসি ঘরে রব আমি কার আসে
কার কুঞ্জে নিশি ভোর রে রসরাজ
- Sub Title: সারা নিশি জাগরণে আঁখি হইল ঘোর
আগে না জানিয়া এমন প্ৰেম আর কইরা না
- Sub Title: প্ৰেম কইলে সুজনার সনে মনের আগুন নিবে না
বাংলা
English