"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু
সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু
  • Sub Title: একটি লতিকা সখী অতিশয় যতনে

সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু
একটি লতিকা, সখী, অতিশয় যতনে।
প্রতিদিন দেখিতাম কেমন সুন্দর ফুল

ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।
প্রতিদিন সযতনে ঢালিয়া দিতাম জল,
প্রতিদিন ফুল তুলে গাঁথিতাম মালিকা।
সোনার লতাটি আহা বন করেছিল আলো-
সে লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?
কেমন বনের মাঝে আছিল মনের সুখে
গাঁঠে গাঁঠে শিরে শিরে জড়াইয়া পাদপে।
প্রেমের সে আলিঙ্গনে স্নিগ্ধ রেখেছিল তারে
কোমল পল্লবদলে নিবারিয়া আতপে।
এতদিন ফুলে ফুলে ছিল ঢলোঢলো মুখ,
শুকায়ে গিয়াছে আজি সেই মোর লতিকা।
ছিন্ন অবশেষটুকু এখনো জড়ানো বুকে-
এ লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

বাদর বরখন
বাদর বরখন

বাদর বরখন

  • Sub Title: বিজুলী চমকন ঘোর
বিরহে মরিব ব’লে ছিল মনে পণ
বিরহে মরিব ব’লে ছিল মনে পণ

বিরহে মরিব ব’লে ছিল মনে পণ

  • Sub Title: কে তোরা বাহুতে বাঁধি করিলি বারণ
ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা সবাই ভালো

ওগো, তোমরা সবাই ভালো

  • Sub Title: যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো-

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated