"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা সবাই ভালো
  • Sub Title: যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো-

ওগো, তোমরা সবাই ভালো-
যার অদৃষ্টে যেমনি জুটেছে, সেই আমাদের ভালো-
আমাদের এই আঁধার ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বালো।।

কেউ বা অতি জ্বলো জ্বলো, কেউ বা ম্লান’ ছলো-ছলো,
কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো।।
নূতন প্রেমে নূতন বধু আগাগোড়া কেবল মধু,
পুরাতনে অম্ল-মধুর একটুকু ঝাঁঝালো।
বাক্য যখন বিদায় করে চক্ষু এসে পায়ে ধরে,
রাগের সঙ্গে অনুরাগে সমান ভাগে ঢালো।।
আমরা তৃষ্ণা, তোমরা সুধা- তোমরা তৃপ্তি, আমরা ক্ষুধা-
তোমার কথা বলতে কবির কথা ফুরালো।
যে মূর্তি নয়নে জাগে সবই আমার ভালো লাগে-
কেউ বা দিব্যি গৌরবরন, কেউ বা দিব্যি কালো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

শোন্ রে শোন্ অবোধ মন
শোন্ রে শোন্ অবোধ মন

শোন্ রে শোন্ অবোধ মন

  • Sub Title: শোন্ সাধুর উক্তি কিসে মুক্তি সেই সুযুক্তি কর্ গ্রহণ
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি

শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি

  • Sub Title: ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

  • Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান্ রে সবাই টান্
যাত্রী আমি ওরে
যাত্রী আমি ওরে

যাত্রী আমি ওরে

  • Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated