জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ-
পরান সঁপিবে বিধবা বালা।
জ্বলুক জ্বলুক চিতার আগুন,জুড়াবে এখনি প্রাণের জ্বালা।।
শোন্ রে যবন, শোন্ রে তোরা,
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে
সাক্ষী র’লেন দেবতা তার-
এর প্রতিফল ভুগিতে হবে।।
দেখ্ রে জগৎ, মেলিয়ে নয়ন,
দেখ্ রে চন্দ্রমা, দেখ্ রে গগন,
স্বর্গ হতে সব দেখো দেবগণ-
জলদ্-অক্ষরে রাখো গো লিখে।
স্পর্ধিত যবন, তোরাও দেখ্ রে,
সতীত্ব-রতন করিতে রক্ষণ
রাজপুত-সতী আজিকে কেমন
সঁপিছে পরান অনলশিখে।।
জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ
- Sub Title: পরান সঁপিবে বিধবা বালা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 152
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
শুনলো শুনলো বালিকা
- Sub Title: রাখ কুসুমমালিকা
আমরা মিলেছি আজ মায়ের ডাকে
- Sub Title: ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক’দিন থাকে?
ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে
- Sub Title: আজ নবীন প্রাণের বসন্তে
সখি রে, পিরীত বুঝবে কে
- Sub Title: আঁধার হৃদয়ক দুঃখকাহিনী বোলব শুনবে কে
মোরা ভাঙব তাপস, ভাঙব তোমার কঠিন তপের বাঁধন
- Sub Title: এবার এই আমাদের সাধন
আয় রে আয় রে সাঁঝের বা, লতাটিরে দুলিয়ে যা
- Sub Title: ফুলের গন্ধ দেব তোরে আঁচলটি তোর ভ’রে ভ’রে
এসো হে গৃহদেবতা
- Sub Title: এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
- Sub Title: সে কি অমনি হবে
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
- Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান রে সবাই টান
তরুণ প্রাতের অরুণ আকাশ
- Sub Title: নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো
নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে
- Sub Title: শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে আহা
এমনি করেই যায় যদি দিন যাক না
- Sub Title: মন উড়েছে উডুক-না রে মেলে দিয়ে গানের পাখ্না
বাংলা
English