তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মতো সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি।।
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই- আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে-
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি-
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি।।
তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা
- Sub Title: ওই-যে সুদূর নীহারিকা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 145
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এসো এসো এসো প্রাণের উৎসবে
- Sub Title: দক্ষিণবায়ুর বেণুরবে
আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
- Sub Title: মম জল-ছলো-ছলো আঁখি মেঘে মেঘে
তুমি তো সেই যাবেই চ’লে কিছু তো না রবে বাকি
- Sub Title: আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি
আন্ গো তোরা কার কী আছে
- Sub Title: দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে-
মন মোর মেঘের সঙ্গী
- Sub Title: উড়ে চলে দিগ্দিগন্তের পানে
দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে
- Sub Title: নগরে প্রান্তরে বনে বনে অশ্রু ঝরে দু নয়নে
বার বার, সখি, বারণ করনু ন যাও মথুরাধাম
- Sub Title: বিসরি প্রেমদুখ রাজভোগ যথি করত হমারই শ্যাম
কত কাল রবে বল’ ভারত রে
- Sub Title: শুধু ডাল ভাত জল পথ্য ক’রে
আজ আসবে শ্যাম গোকুলে ফিরে
- Sub Title: আবার বাজবে বাঁশি যমুনাতীরে
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়
- Sub Title: ধীরে ধীরে অতি ধীরে অতি ধীরে গাও গো
হম, সখি, দারিদ নারী
- Sub Title: জনম অবধি হম পীরিতি করনু মোচনু লোচনবারি
বাংলা
English