কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।পুবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার ‘পরে দেয় নি তুলে বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি
- Sub Title: মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 141
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমাকে যে বাধঁবে ধরে
- Sub Title: সে কি অমনি হবে
কী জানি কী ভেবেছ মনে
- Sub Title: খুলে বলো ললনে
সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা
- Sub Title: নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
- Sub Title: মাটি পায় না পায় না মাটি পায় না তাকে
হে আকাশবিহারী-নীরদবাহন জল
- Sub Title: আছিল শৈলশিখরে-শিখরে তোমার লীলাস্থল
ওলো শেফালি, ওলো শেফালি
- Sub Title: আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি
আমার হারিয়ে যাওয়া দিন
- Sub Title: আর কি খুঁজে পাব তারে
যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল
- Sub Title: যে বাঁধনে মোরে বাঁখিছে সে বাঁধনে তারে বাঁধিল
সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে
- Sub Title: কে তারে বাঁধন অকারণে
আমি কী গান গাব যে ভেবে না পাই
- Sub Title: মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই
কেন নিবে গেল বাতি
- Sub Title: আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি
ফুরোলো ফুরোলো এবার পরীক্ষার এই পালা
- Sub Title: পার হয়েছি আমি অগ্নিদহন-জ্বালা
বাংলা
English