"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার
তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার
  • Sub Title: নিতে মনে লাগে ভয়

তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার-
নিতে মনে লাগে ভয়।।
এই রূপলোকে কবে এসেছিনু রাতে,

গেঁথেছিনু মালা ঝ’রে-পড়া পারিজাতে,
আঁধারে অন্ধ- এ যে গাঁথা তারি হাতে-
কী দিল এ পরিচয়।।
এরে পরাবে কি কলালক্ষ্মীর গলে
সাতনরী হারে যেথায় মানিক জ্বলে।
একদা কখন অমরার উৎসবে
ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে,
এ আদর যদি লজ্জার পরাভবে
সে দিন মলিন হয়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

  • Sub Title: আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে
আজি দখিণ-দুয়ার খোলা
আজি দখিণ-দুয়ার খোলা

আজি দখিণ-দুয়ার খোলা

  • Sub Title: এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated