বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।
স্থলে জলে নভতলে বনে উপবনে
নদীনদে গিরি-গুহা-পারাবারেনিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা।।
নববসন্তে নব আনন্দ- উৎসব নব-
অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে;
শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে;
পিককূজনপুষ্পবনে বিজনে।
তব স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে
কলগীত সুললিত বাজে।
তোমার নিশ্বাসসুখপরশে উচ্ছ্বাসহরষে
পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা।
দিকে দিকে তব বাণী- নব নব তব গাথা- অবিরল রসধারা।।
বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে
- Sub Title: স্থলে জলে নভতলে বনে উপবনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 124
More information on this topic
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
জয় রাজরাজেশ্বর
- Sub Title: জয় প্রেমসাগর! জয় ক্ষেম-আকর!
চির-পুরানো চাঁদ
- Sub Title: চিরদিবস এমনি থেকো আমার এই সাধ
শুকনো পাতা কে যে ছড়ায় ওই দূরে
- Sub Title: ঘর-ছাড়া ওই কে বৈরাগী জানি না যে কাহার লাগি
বসন্ত তার গান লিখে যায় ধূলির ‘পরে কী আদরে
- Sub Title: তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে
আজি বাংলাদেশের হৃদয় হতে
- Sub Title: তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
সকলই ফুরাইল। যামিনী পোহাইল
- Sub Title: যে যেখানে সবে চলে গেল
বর্ষ ওই গেল চলে
- Sub Title: কত দোষ করেছি যে ক্ষমা করো- লহো কোলে
কোন্ ভীরুকে ভয় দেখাবি
- Sub Title: ভরসা কি মোর সামনে শুধু নাহয় আমায় রাখবি পিছে
এবার যমের দুয়োর খোলা পেয়ে ছুটেছে সব ছেলে মেয়ে
- Sub Title: হরিবোল হরি বোল হরিবোল
আজি যে রজনী যায়
- Sub Title: নয়নের জল ঝরিছে বিফল নয়নে
সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায়
- Sub Title: জরজর হৃদয় আমার মর্মবেদনায়
তোমার মোহন রূপে কে রয় ভুলে
- Sub Title: জানি না কি মরণ নাচে নাচে গো ওই চরণমূলে
বাংলা
English