"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসি
আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসি
  • Sub Title: আমি সুদূরের পিয়াসি

আমি চঞ্চল হে,
আমি সুদূরের পিয়াসি।
দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে-

ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী।।
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-
মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি।।
আমি উন্মনা হে,
হে সুদূর, আমি উদাসী।।
রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায়
কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো অভাসি।।
হে সুদূর, আমি উদাসী।
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-
কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা সবাই ভালো

ওগো, তোমরা সবাই ভালো

  • Sub Title: যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো-
আন্‌ গো তোরা কার কী আছে
আন্‌ গো তোরা কার কী আছে

আন্‌ গো তোরা কার কী আছে

  • Sub Title: দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে-
আজি এনেছে তাঁহারি আশীর্বাদ
আজি এনেছে তাঁহারি আশীর্বাদ

আজি এনেছে তাঁহারি আশীর্বাদ

  • Sub Title: পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated