"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন
  • Sub Title: কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন

এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন।
কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন।।

শব্দের ঘরে কে বারাম দেয়
নিঃশব্দে কে আছে সদাই
যেদিন হবে মহাপ্রলয়
কে কার করে দমন।।

দেহের গুরু আছে কেবা
শিষ্য হয়ে কে দেয় সেবা
যেদিনে তাই জানতে পাবা
কোলের ঘোর যাবে তখন।।

যে ঘরামি ঘর বেঁধেছে
কোনখানে সে বসে আছে
সিরাজ সাঁই কয় তাই না খুঁজে
দিন তো বয়ে যায় লালন।।

শিল্পীঃ- সাহাবুল

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

যে ভাবের ভাব মোর মনে
যে ভাবের ভাব মোর মনে

যে ভাবের ভাব মোর মনে

  • Sub Title: সেই ভাবের ভাব আছে বলবো না তা কারো সনে
সেই কালা চাঁদ নদে এসেছে
সেই কালা চাঁদ নদে এসেছে

সেই কালা চাঁদ নদে এসেছে

  • Sub Title: ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated