"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সেই প্রেমময়ের প্রেমটি অতিচমৎকার
সেই প্রেমময়ের প্রেমটি অতিচমৎকার
  • Sub Title: প্রেমে অধম-পাপী হয় উদ্ধার

সেই প্রেমময়ের প্রেমটি অতিচমকার।
প্রেমে অধম-পাপী হয় উদ্ধার।।

দুনিয়াতে প্রেমের তরী বানিয়ে
দিলেন পাঠাঁইয়ে পাপীর লাগিয়ে
মানুষ চাপিয়ে তাতে
অনায়াসেতে
স্বর্গেতে পায় অধিকার।।

সত্যপ্রেমের কথা নয়কো বৃথা
তাই খুলতা নয় চাই প্রেমের সরলতা
নির্মল প্রেমে
ক্রমে ক্রমে
মনের ময়লা রয় না আর।।

সেই প্রেমের ভাব বোঝা ভার
মধুর আলাপে বসে আছি অনিবার
প্রেমে মগ্ন হলে
হৃদয় গলে
লালন বলে দূরে যায় পাপ-অন্ধকার।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আমি কার ছায়ায় দাঁড়াই বলো
আমি কার ছায়ায় দাঁড়াই বলো

আমি কার ছায়ায় দাঁড়াই বলো

  • Sub Title: হায়রে বিধি মোর কপালে কি ইহাই ছিলো

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated