"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

প্রেম শিখালাম যারে হাত ধরি
প্রেম শিখালাম যারে হাত ধরি
  • Sub Title: দেখো দেখো সজনী দিবারজনী

প্রেম শিখালাম যারে হাত ধরি।
দেখো দেখো সজনী দিবারজনী
তাঁর প্রেমে এখন জ্বলে মরি।।

ওরে মন প্রেম শিখাইলি যারে
সে প্রেম তোরে বাঁধিয়া মারে
নয়নে নয়নে সন্ধানে স্মরণে
মরমে বেঁধেছে এ কুলের নারী।।

অস্ত্রাঘাতের ব্যথা শুকাইলে যায়
প্রেম আঘাত করে জীবন সংহায়
তবু জীবন যায় না সে দেখে
দিবানিশি করে জ্বালাতন আমারি।।

আগে নাহি জানি এমন হবে
বাঘ শিকারীকে বাঘে ধরে খাবে
অনুরাগের বাঘে খেলো লালনেরে
যেমন গর্ভে ধরে অসৎ নারী।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

জীব মরে যায় জীবান্তরে
জীব মরে যায় জীবান্তরে

জীব মরে যায় জীবান্তরে

  • Sub Title: জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে
গোপনে রয়েছে খোদা তারে চেন নি
গোপনে রয়েছে খোদা তারে চেন নি

গোপনে রয়েছে খোদা তারে চেন নি

  • Sub Title: কাম গোপন প্রেম গোপন লীলা নিত্য গোপন
এমন দিন কি হবে রে আর
এমন দিন কি হবে রে আর

এমন দিন কি হবে রে আর

  • Sub Title: খোদা সেই করে গেল রসুল রূপে অবতার
সহজ আলক নবি
সহজ আলক নবি

সহজ আলক নবি

  • Sub Title: দেহের ভিতর চৌদ্দ ভুবন

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated