"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

 দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়
দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়
  • Sub Title: ঝরার খালে বাঁধ বাঁধিলে

দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়।
ঝরার খালে বাঁধ বাঁধিলে
রূপের পুলক ঝলক দেয়।।

পূর্বদিকে রত্নবেদী ডালিম্বের পুষ্পজ্যোতি
তাহে খেলছে রূপ আকৃতি
বিজলী চটকের ন্যায়।।

তথায় ক্ষীরোদ রসে
অখন্ড শিখর ভাসে।
রত্নবেদীর ঊর্ধ্ব পাশে
কিশোর কিশোরী রাই।।

শ্রীরূপ আশ্রিত যারা
সব খবরে জবর তারা।
লালন বলে অধর ধরা
ফাঁদ পেতে ত্রিবেনী রয়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা

এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা

  • Sub Title: শুদ্ধ বাঁকির দায় যাবি যমালয় হবে রে কপালে দায়মাল ছাপা

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated