"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

নবি মেরাজ হতে এলেন ঘুরে, বলে না ভেদ কারো তরে
নবি মেরাজ হতে এলেন ঘুরে, বলে না ভেদ কারো তরে
  • Sub Title: শুনে আলী কহিছে তখন, দেখে এলেন আল্লা কেমন

নবি মেরাজ হতে এলেন ঘুরে, বলে না ভেদ কারো তরে।।
শুনে আলী কহিছে তখন, দেখে এলেন আল্লা কেমন
নবি কয় ঠিক তোমার মতন

করো আমল আমি বল যাঁরে।।

এসে আবু বকর সিদ্দিক বলে, আল্লা কেমন দেখে এলে
রূপটি কেমন দেবেন বলে
নবি বলে তুমি দেখ তোমারে।।

তারপর কহিছে ওমর, কেমন আল্লার আকার প্রকার
নবি কয় ঠিক তোমার আকার
আনাল হক তাই কোরান ফুকারে।।

পরে জিজ্ঞাসিল ওসমান গনি, আল্লা কেমন বলেন শুনি
নবি কয় যেমন তুমি
তেমন ঠিক পরোয়ারে।।

নবি মেরাজে গিয়ে, যে ভেদ তিনি এলেন নিয়ে
নবিজী যা বুঝাইল, চারজন চার মতে প’লো
লালন প’লো মহাগোলে ৷।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

নাম পাড়ালাম রসিক ভেয়ে
নাম পাড়ালাম রসিক ভেয়ে

নাম পাড়ালাম রসিক ভেয়ে

  • Sub Title: না জেনে সেই রসের ভিয়ান মরতে হ’ল গরল খেয়ে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated