"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

সরোবরে আসন করে রয়েছে আনন্দময়
সরোবরে আসন করে রয়েছে আনন্দময়
  • Sub Title: জীবন শূন্য সভায় মান্য স্বয়ং ব্রহ্মা তার মাথায়

সরোবরে আসন করে রয়েছে আনন্দময়।
জীবন শূন্য সভায় মান্য স্বয়ং ব্রহ্মা তার মাথায়।।

চক্ষু আছে নাহি দেখে
তিন মরা একত্রে থাকে
পরের মুখে মুখ লাগায়ে
মরম কথা কয়।।

একে মরা নাই তার জীবন
তার পেটের মধ্যে জ্যান্ত একজন
সাধকেতে সাধে যখন
ডাকলে মানুষ কথা কয়।।

আশেকে করছে লীলা ভবের পরে
দেবের দেব পূজেছে তারে
পদ নাই সে চলে ফেরে
রসিকের সভায়।।

ঐ পিরিতে সবাই মেতে
বিলাচ্ছে প্রেম হাতে হাতে
ফকির লালন বলে ঐ পিরিতে
মজেছে আপন ইচ্ছায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সকল দিকধর্ম আমার বোষ্টমী
সকল দিকধর্ম আমার বোষ্টমী

সকল দিকধর্ম আমার বোষ্টমী

  • Sub Title: ইষ্ট ছাড়া কষ্ট পাই ঐটে আমার নষ্টামি
আয় গো যাই নবীর দ্বীনে
আয় গো যাই নবীর দ্বীনে

আয় গো যাই নবীর দ্বীনে

  • Sub Title: দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদীনে
 চিনবে তারে এমন আছে কোন ধনি
চিনবে তারে এমন আছে কোন ধনি

চিনবে তারে এমন আছে কোন ধনি

  • Sub Title: নয় সে আকার নয় নিরাকার, নাই ঘরখানি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated