সরল হয়ে করবি কবে ফকিরি।
দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি।।ভজবি রে লা-শরিকালা
ঘুরিস কেন কালকেতলা
খাবি রে নৈবেদ্য কলা
সেইটা কি আসল ফকিরি।।চাও অধীন ফকিরি নিতে
ঠিক হয়ে কই ডুবলি তাতে
কেবল দেখি দিবারাতে
পেট-পূজার টোল ভারি।।গৃহে ছিলি ছিলি ভাল
আঁচলা ঝুলায় কী লাভ হ’ল
সিরাজ সাঁই কয় নাহি গেল
নাল পড়া লালন তোরি।।
সরল হয়ে করবি কবে ফকিরি
- Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 171
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
নবী বাতুনেতে হয় অচিন
- Sub Title: নূর তাজেল্লা কাঁদেরে যেদিন
গুরু বস্তু চিনে নে না
- Sub Title: অপারের কাণ্ডারি গুরু
যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
- Sub Title: এক হাতে যদি বাজতো তালি
এই মানুষে সেই মানুষ আছে
- Sub Title: কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে
কুলের বউ হয়ে মনা আর
- Sub Title: কতোদিন থাকবি ঘরে
অন্তরে যার সদাই সহজরূপ জাগে
- Sub Title: সে নাম বলুক না বলুক মুখে
পার করো দয়াল আমায় কেশে ধরে - ঘোর সাগরে
- Sub Title: পড়েছি এবার আমি ঘোর সাগরে
ও মন কারো সাধনা মায়ায় ভুলো না
- Sub Title: নইলে আর সাধন হবে না
কেনো ভ্রান্ত হওরে আমার মন
- Sub Title: ত্রিবেণী নদীর করো অন্বেষণ
গুরুশিষ্য হয় যদি একতার
- Sub Title: শমন বলে কী ভয়রে আর
সোনার মানুষ ঝলক দেয় দ্বি-দলে
- Sub Title: যেমন মেঘে বিদ্যুৎ খেলে
আগে কপাট মার কামের ঘরে
- Sub Title: মানুষ ঝলক দেবে রুপ নিহারে
বাংলা
English