"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

যেও না আন্দাজি পথে মন-রসনা
যেও না আন্দাজি পথে মন-রসনা
  • Sub Title: কুপথে কুপ্যাঁচে প’লে প্রাণে বাঁচবে না

যেও না আন্দাজি পথে মন-রসনা।
কুপথে কুপ্যাঁচে প’লে প্রাণে বাঁচবে না।।

পথের পরিচয় করে
যাও না মনের সন্ধ মেরে
লাভ-লোকসান বুদ্ধির দ্বারে
যায় গো জানা।।

উজন ভেটেন পথ দুটি
দেখ নয়ন করে খাঁটি
দেও যদি মন গড়াভাটি
কূল পাবা না।।

অনুরাগ তরণী করো
ধার চিনে উজন ধরো
লালন কয় সে করতে পারো
মূল ঠিকানা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মন আমার গেল জানা
মন আমার গেল জানা

মন আমার গেল জানা

  • Sub Title: কারো রবে না এ ধন জীবন যৌবন
 সে ভাব সবাই কি জানে
সে ভাব সবাই কি জানে

সে ভাব সবাই কি জানে

  • Sub Title: যে ভাবে শ্যাম আছে বাধা গোপীর

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated