নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি।
বলি সদা রাধা রাধা রাধার প্রেমে ঘুরিফিরি।।আমি ক্ষণেক থাকি স্বরূপ দেশে
আবার বেড়াই হাওয়ায় মিশে
ভক্তের উদ্দেশ্যে শতদলে মিশে
ঘৃত ছানা পান করি।।আমি অযোধ্যার রাম গোপীগণের শ্যাম
যে ভাবে যখন ডাকে সে ভাবে পুরাই মনোস্কাম
ভক্তের দ্বারে বাঁধা আছি তাই
শান্তিরসে ভোর করি।।আমাকে ধরা সহজ নয় আমি যশোদার কানাই
ভক্তের মন রক্ষা করতে গো ধেনু চরাই
ভক্ত ছাড়া নাই কো আমি
সুবাতাসেতে ঘুরি।।আমি রাই হৃদরসে ভক্তে থাকি মিশে
ভক্তির পরীক্ষা হলে পায় সে আয়াসে
ফকির লালন হলো অপদার্থ
চরণ ভিক্ষা দেও এসে।।
নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি
- Sub Title: বলি সদা রাধা রাধা রাধার প্রেমে ঘুরিফিরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 151
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে
- Sub Title: কারে বলিস নবী দিশা পালিনে
ভবে এসে রঙ্গরসে
- Sub Title: বিফলেতে জনম গেল
তোমরা আর আমায় কালার কথা বলো না
- Sub Title: ঠেকে শিখলাম গো, কালো রূপ আর হেরবো না
বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই
- Sub Title: কাল গনিশি রাখালরাজ ছিলি কোথায়
বান্দা পুলসেরাতের কথা কিছু ভাবিও মনে
- Sub Title: পার হতে অবশ্য একদিন হবে সেইখানে
আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
- Sub Title: রোজা আর নামাজ
এসে পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ
- Sub Title: ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে
এবার কি সাধনে শমন-জ্বালা যায়
- Sub Title: ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই
যদি ফানার ফিকির জানা যায়
- Sub Title: যায়
গুরু ধরো করো ভজনা
- Sub Title: তবে হবে তোর সাধনা
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে
- Sub Title: নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে
গুরু যার কাণ্ডারী ভবে
- Sub Title: সেই অনায়াসে হবে পার
বাংলা
English