ধন্য ভাব গোপীর ভাব আ মরি মরি।
যাতে বাঁধা ব্রজের শ্রীহরি।।ছিল কৃষ্ণের প্রতিজ্ঞা এমন
যে তারে যে করে ভজন
তাইতে হয় তারি;
সে প্রতিজ্ঞার না রহিল আর
করল গোপীর ভাবে মন চুরি।।ধর্মাধর্ম নাই সে বিচার
কৃষ্ণসুখের সুখ গোপীকার
হয় নিরাত্তরি;
তাইতে দয়াময় গোপীর সদাই
মনের ভ্রমে তা জানতে নারি।।গোপীকার সামান্য বুঝে
হরিকে না পেল ভজে
শ্রী নারায়ণি;
লালন কয় এমন আছে কত জন
বলতে হয় দিন আখেরি।।
ধন্য ভাব গোপীর ভাব আ মরি মরি
- Sub Title: যাতে বাঁধা ব্রজের শ্রীহরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 156
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
যা যা ফানার ফিকির জান গে যা রে
- Sub Title: যদি দেখতে বাঞ্ছা হয় সে চাঁদে রে
ভবে নামাজি হও যে জনা
- Sub Title: নুক্তা চিনে কর ঠিকানা
মনের ভেদ মন জানে না একি কারখানা
- Sub Title: এ মনে ও মন করছে ওজন কোথা সেই মনের থানা
যে ঘরে সাঁই বাস করে
- Sub Title: আছে ভাবের বাতি সেই ঘরে
গুরুর ভাব রাখা হইল রে আমার বিষয় দায়
- Sub Title: আমি ধরতে চাই সত্য জেনে, ও আমি আমার নয়
দেখ না মন ঝকমারি এই দুনিয়াদারি
- Sub Title: পরিয়ে কোপনি ধব্জা মজা উড়ালো ফকিরি
ফকির হলি রে নিমাই কীসের দুঃখে
- Sub Title: খাবি দাবি নাচবি গাবি দেখবো চোখে
মহাসন্ধির উপর ফেরে সে
- Sub Title: মন রে ফেরো সদাই যার তল্লাশে
আল্লাহ্ বলো মনরে পাখি - মন পাখি
- Sub Title: ভবে কেউ হবেনা সাথের সাথী
বারযোগে বারিতালা খেলছে খেলা মন-কমলে
- Sub Title: মনের খবর মন জানে না, এ বড় আজব কারখানা
কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
- Sub Title: চেতন গুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই
রং মহলে সিঁদ কাটে সদায়
- Sub Title: জানি কোথায় সে চোরের বাড়ি
বাংলা
English