"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

ডুবে দেখ দেখি মন ভবকূপে
ডুবে দেখ দেখি মন ভবকূপে
  • Sub Title: আর কতদিন রাখবা চেপেচুপে

ডুবে দেখ দেখি মন ভবকূপে।
আর কতদিন রাখবা চেপেচুপে।।

খেললি খেলা খেলার ঘরে
আসিয়া দু’দিনের তরে
সঙ্গের হিল্লায় মিশে মন রে
এখন পড়েছে বিষম ধূপে।।

ধুলোর পাশা ফুলের গুটি
তাই নিয়ে মন আটাআটি
যখন চার ইয়ারে বাঁধবে খাঁটি
কাদবে রে ভাই মা-বাপে।।

সিরাজ সাইজীর শখের বাজারে
ডাকাত এসে সকল নেয় হরে
হত বর্বর লালন বলে
আমার প্রাণ ওঠে কেপে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

গোষ্ঠে আর যাব না মাগো
গোষ্ঠে আর যাব না মাগো

গোষ্ঠে আর যাব না মাগো

  • Sub Title: বলাই দাদার দয়া নাই প্রাণে
 চিরদিন জল ছেঁচে মোর
চিরদিন জল ছেঁচে মোর

চিরদিন জল ছেঁচে মোর

  • Sub Title: জল ছাড়ে না এ ভাঙ্গা নায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated