"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আঠারো মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই
আঠারো মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই
  • Sub Title: নাহি তেল তার নাহি তুলা আজগুবি হয়েছে উদয়

আঠারো মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই ।
নাহি তেল তার নাহি তুলা আজগুবি হয়েছে উদয় ।।

মোকামের মধ্যে মোকাম
স্বর্ণশিখর বলি যার নাম
বাতির লন্ঠন সেথায় সদাই
ত্রিভুবনে কিরণ ধায় ।।

দিবানিশি আট প্রহরে
একরূপে চাররূপ ধরে
বর্ত থাকতে দেখলি না রে
ঘুরে মলি বেদের বিধায় ।।

যে জানে সে বাতির খবর
ছুটেছে তার নয়নের ঘোর
সিরাজ সাঁই কয় লালন রে তোর
দৃষ্ট হয় না মনের দ্বিধায় ।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 কিরূপ সাধনের বলে অধর ধরা যায়
কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

  • Sub Title: নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়
বড় নিগুমেতে আছেন গোঁসাই
বড় নিগুমেতে আছেন গোঁসাই

বড় নিগুমেতে আছেন গোঁসাই

  • Sub Title: যেখানেতে আছে মানুষ চন্দ্র সূর্যের বারাম নাই
রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়
রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়

রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়

  • Sub Title: রূপ ভাঁড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated