সে প্রেম গুরু জানাও আমায়।
আমার মনের কৈতব-আদি
যাতে ঘুচে যায়।।দাসীকে আজ নিদয় হয়ো না
দাও হে কিঞ্চিত প্রেম-উপাসনা
ব্রজের জলদ কালো
গৌরাঙ্গ হলো
কোন প্রেম সেধে সে বাঁকা শ্যামরায়।।পুরুষ কোন দিন সহজ ঘটে
তাই জানলে সন্দ যায় মিটে
তবে তো জানি
প্রেমের করণি
সহজে সহজে লেনাদেনা হয়।।কোন প্রেমে বশ গোপীর দ্বারে
কোন প্রেমে শ্যাম রাধার পা ধরে
বলো বুঝায়ে (তাই)
হে গুরু গোসাঁই
দীন অধীন লালন বিনয় করে কয়।।——————
লালন গীতিকা, পৃষ্ঠা ১১০-১১
কথান্তর :
সেi প্রেম গুরু জানাও আমায়।
আমার মনের কৈতব-আদি ঘুচে যায়।।পুরুষ কোন দিন সহজ ঘটে
শুনলে মনের শঙ্কা যায় মিটে
ব্রজের জলদ-কালো
গৌরাঙ্গ হলো
কোন প্রেম সাধনে বাঁকা শ্যামরায়।।কোন প্রেমে বশ গোপীর দ্বারে
কোন প্রেমে শ্যাম রাধার পা ধরে
বলো বলো তাই
হে গুরু গোসাঁই
দীন অধীন লালন বিনয় করে কয়।। – বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ২৯৫
স্পষ্টত গানটিতে অন্তরা ও সঞ্চারীর মিশ্রণে একটি স্তবক তৈরি হয়েছে। এ পাঠ গ্রহণযোগ্য নয়।
সে প্রেম গুরু জানাও আমায়
- Sub Title: আমার মনের কৈতব-আদি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 133
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
এ কী লীলে মানুষ লীলে দেখি গোকুলে
- Sub Title: হবিনন্দ ঘোষের বাদা মাথায় নিলে
ডুবে দেখ নবির দীনে নিষ্ঠা হয়ে মন
- Sub Title: নিষ্ঠা হয়ে মন
কোন সাধনে শমনজ্বালা যায়
- Sub Title: ধর্মাধর্ম বেদের মর্ম
কাকে শুধাই রে সেই মুরশিদ, কে বলবে আমায়
- Sub Title: পশু-বধ করিলে খোদা কিসে খুশি হয়
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে
- Sub Title: জানে না কানচির খবর রঙমহলের নিকাশ নিচ্ছে
চিনি হওয়া মজা কি খাওয়া মজা
- Sub Title: দেখ দেখি মন কোনটি মজা
কুদরতের সীমা কে জানে
- Sub Title: আপনি করে আপন জিগির
মুরশিদ জানায় যারে সেই জানিতে পায়
- Sub Title: জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়
প্রেমের দাগরাগ বাঁধা যার মনে
- Sub Title: সে প্রেম ঐহিকে জানে না
কোন দিন সূর্যের অমাবস্যে
- Sub Title: দেখি চাঁদেও অমাবস্যা মাসে মাসে
ভুলো না মন কারো ভোলে
- Sub Title: রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে
না জানি কেমন রূপ সে
- Sub Title: নামের সৌরভে যার ত্রিভুবন
বাংলা
English