সে নিমাই কি ভোলা ছেলে হবে।
ভুলেছে ভারতীর কথায়, এমন কথাকেন বলে সবে।
যখন ব্রজবাসী ছিল
ব্রজের সব ভুলাইল
সেই নাগর নদেয় এলো
দেখ নারে কারে না ভোলাবে।
আপনি হয়ে কপট ভোলা
ত্রিজগতের নাম ছলা
কে বোঝে তার লীলাখেলা
বুঝতে গেলে সেই যে ভুলে যাবে।
তারে ছেলে বলে যে লোক সকল
সে পাগল, তার বংশ পাগল
লালন কয়, আমি এক পাগল
গুরু ছেড়ে বেড়াই গৌর ভেবে৷।
————
লালন-গীতিকা, পৃ. ২১৯-২০
সে নিমাই কি ভোলা ছেলে হবে
- Sub Title: ভুলেছে ভারতীর কথায়, এমন কথা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 140
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
ফের পলো তোর ফিকিরেতে
- Sub Title: যে ঘাট সারা ফিকির-ফাঁকার
যারে ধ্যানে পায় না মহামুনি
- Sub Title: আছে সেই অচিন মানুষ
আঠারো মোকামের খবর জেনে লেও হিসাব করে
- Sub Title: আউল মোকাম রাগের তালা, পাক পাঞ্জাতন সেই ঘরে
মন এখনো সাধ আছে
- Sub Title: আল ঠেলা বলে
আমি তারে কি আর ভুলিতে পারি
- Sub Title: আমার এই মনে
কি ছার রাজত্ব করি
- Sub Title: গোপাল হেন পুত্র আমার
আলিফ লাম মিমেতে কোরান
- Sub Title: তামাম শোধ লিখিছে
উবুদ করা নদী দেখলাম ভাই
- Sub Title: আসমানে তার তোলি
সামান্যে কি সে ধন পাবে
- Sub Title: দীনের অধীন হয়ে সাধিতে হবে
তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা
- Sub Title: আমরা চিনেছি তারে বলি মা তোরে তুই ভাবিস যা
মানুষতত্ত্ব যার সত্য হয় মনে
- Sub Title: সেকি অন্য তত্ত্ব মানে
ও ভাণ্ডে আছে কত মধু ভরা
- Sub Title: ভরা
বাংলা
English