"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

 সময় গেলে রে, ও মন সাধন হবে না
সময় গেলে রে, ও মন সাধন হবে না
  • Sub Title: হবে না

সময় গেলে রে, ও মন সাধন
হবে না।

দিন ধরিয়ে তিন সাধন কেনে করলে না৷
জান না মন খালে বিলে
মীন থাকে না জল শুকালে
কি হয় তার বান্দাল১ দিলে
শুকনো মোহানা।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
গাছ যদি হয় বীজের জোরে
ফল ধরে না।
অমাবস্যা পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়
লালন বলে, তার সময়
দণ্ডে করএ না।।

————
৩৬৩. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ১৮৭; লালন-গীতিকা, পৃ, ৩১০ এই গ্রন্থে অন্তরার ৩য় চরণ “কি হয় তারে বাঙ্গাল
দিলে।”-রূপে লেখা হয়েছে। এরূপ পাঠ সঠিক নয়। বান্দাল > বাঁধ, আইল (সঠিক পাঠ)।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

ভবের গোলা আসমানে
ভবের গোলা আসমানে

ভবের গোলা আসমানে

  • Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে
 কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে

  • Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন

এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন

  • Sub Title: কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন
সেই কালা চাঁদ নদে এসেছে
সেই কালা চাঁদ নদে এসেছে

সেই কালা চাঁদ নদে এসেছে

  • Sub Title: ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

  • Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated