মানবদেহের ভাব জেনে কর সাধনা।
দেল কোরান না পড়িলে আয়াত কোরান পড়লে
কিছু হবে না।।মুণ্ডেতে ‘মিম’ আলো
‘হে’তে মগজ ছিল
‘তে’ ‘যে’ তে দুই কান জানা গেল
‘আয়েন’ ‘গায়েনে’ দুই নয়না।।অধর যুগলে ‘লাম’ ‘মিম’
সর্ব অঙ্গে ‘আলেফে’র চিন
আরও দু বাজুতে ‘সিন’ ‘ছিন’
মুখেতে ‘বে’র গঠনা।।‘লাম’ ‘আলিফ’ নাসিকাখানি
‘ছিয়া’তে দুই কন্ঠধ্বনি
‘মিমে’ হয় জেকের ধ্বনি
‘হে’ তে হাড়ের গঠনা।।‘ফে’তে ফোঁফড়া পানি পুরা
‘কাফে’তে কলিজা ঘিরা
আরও বড় ‘কাফ’ নাড়িতে ঘিরা
‘জে’তে দমের ঠিকানা।।‘তই’ ‘জই’ তিল্লিতে ছিল
‘ছোয়াত’ ‘দোয়াত’ হৃদে রাখিল
‘নফস’তে ‘নু’ হরফ হল
রূপেতে ভেদ যায় জানা।।আরও টিমটিমারী ‘হামজা’ আরে
জেনে নেও মুরশিদের ধারে
‘দাল’ ‘জাল’ দুই জানুর ‘পরে
দলিতে তার নিশানা।।দশ হরফে সাধনের গতি
সাধনে জ্বলে জ্ঞানের বাতি
নিষ্ঠায় রেখ রতি মতি
গুরু কর ভজনা।।আরও লাহুত নাছুত মলকুত জবরুত
ছয় লতফা ঐ দেহে মজুত
দরবেশ লালন কয়, দিয়াছে মাবুদ
এই ‘জি’তে কেন খোঁজ না।।
মানবদেহের ভাব জেনে কর সাধনা
- Sub Title: দেল কোরান না পড়িলে আয়াত কোরান পড়লে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 177
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মেরে সাঁইর ভাবুক যারা
- Sub Title: তাদের ভাবের ভূষণ যায় ধরা
গৌর কি আইন আনিলেন নদীয়ায়
- Sub Title: এ তো জীবের সম্ভব নয়
পূর্বের কথা ছাড়ান দাও ভাই
- Sub Title: সে লেখা তো থাকে না
আমার মন রে, তুই হইলি কেন পেরেসান
- Sub Title: অসময়ে কৃষি করে জমিনে ডাকাইলি বান
ইবলিছের সেজদার ঠাঁই ছেড়ে চাই সেজদা করা
- Sub Title: হুজুরী নামাজের আইন এমনি ধারা
মানুষ মানুষ সবাই বলে
- Sub Title: আছে কোন মানুষের বসত কোন দলে
মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি
- Sub Title: কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী
রাছুলকে চিনলে পরে খোদা চিনা যায়
- Sub Title: রুপ ভাড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়
আমার ঘরের চাবি পরের হাতে
- Sub Title: কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে
কোন্ কোন্ হরফে ফকিরী
- Sub Title: কিসে আসল হয় সে হরফ
আমায় চরণ ছাড়া করো না হে দয়াল হরি
- Sub Title: পাপ করি পামরা বটে দোহায় দিই তোমারি
প্রেম-ইন্দ্রবারি অনুরাগ নইলে কি যায় ধরা
- Sub Title: যে বারি পরশে জীবের যাবে ভব-জরা
বাংলা
English