"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

 আজব এক রসিক নাগর ভাসছে রসে
আজব এক রসিক নাগর ভাসছে রসে
  • Sub Title: রসে

আজব এক রসিক নাগর ভাসছে
রসে।

হস্তপদ নাইকো রে তার, বেগে ধায় সে।
সেই রসের সরোবর
তিলে তিলে হয় মা তার
উজান ভেটেন কল কেবা তার
ঘুরায় বশে।
ডুবলে রে দেল-দরিয়ায়
সে রসের লীলা জানা যায়
মানব-জনম সফল হয়
তার পরশে।।

তার বামে কুলকুণ্ডলী
যোগমায়া যারে বলি
লালন কয়, তার স্মরণ নিলি
যায় স্বদেশে।।

————
লালন-গীতিকা, পৃ. ৮৯-৯০

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

জমির জরিপ একদিনেতে সারা
জমির জরিপ একদিনেতে সারা

জমির জরিপ একদিনেতে সারা

  • Sub Title: আগার পাগার আছে তোমার ঠিকেতে ঠিক করা
নবিজী মুরিদ কোন ঘরে
নবিজী মুরিদ কোন ঘরে

নবিজী মুরিদ কোন ঘরে

  • Sub Title: কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated