সকলই কপালে করে।
কপালের নাম গোপালচন্দ্র
কপালের নাম গুয়ে গোবরে।।যদি থাকে এই কপালে
রত্ন এনে দেয় গোপালে।
কপালে বিমতি হলে
দূর্বা বনে বাঘে মারে।।কেউ রাজা কেউ ভিখারি
কপালের ফ্যার হয় সবারই।
মনের ফ্যারে বুঝতে নারি
খেটে মরি অনাচারে।।যার যেমন মনের করুণা
তেমনি ফল পেয়েছে সে না।
লালন বলে ভাবলে হয়না
বিধির কলম আর কি ফেরে।।
সকলই কপালে করে
- Sub Title: কপালের নাম গোপালচন্দ্র
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 155
More information on this topic
লালন গীতি এর নতুন প্রবন্ধ
হায় একি কলের ঘরখানি বেঁধে
- Sub Title: সদায় বিরাজ করে সাঁই আমার
গুরুশিষ্য হয় যদি একতার
- Sub Title: শমন বলে কী ভয়রে আর
গোল করো না গোল করো না ওগো নাগরী
- Sub Title: দেখ দেখি ঠাওরে দেখি
কে আজ কোপীন পরালে তোরে
- Sub Title: তার কি দয়ামায়া কিছুই নাই অন্তরে
সে যেন কী করলো আমার
- Sub Title: কী যেন দিয়া
একি আসমানি চোর ভাবের শহর লুটছে সদায়
- Sub Title: ও তাঁর আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছো বল আমায়
কোন কুলে যাবি মনুরায়
- Sub Title: গুরু-কুল চায় যদি কেউ
মন রে, কবে ভবে সূর্যের যোগ হয়
- Sub Title: যোগ হয়
আমার দেখেশুনে জ্ঞান হলো না
- Sub Title: কী করিতে কী করিলাম দুগ্ধেতে মিশালাম চোনা
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
- Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে
কোন পথে যাবি মন ঠিক হলো না
- Sub Title: কর লাফালাফি সার কাজে শুন্যকার
কার ভাবে এ ভাব হারে জীবন কানাই
- Sub Title: করে বাঁশি নাই, মাথে চূড়া নাই
বাংলা
English