“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জাতির আত্মত্যাগের অমর স্মারক।”

Select your language

যেতে সাধ হয়রে কাশী কর্ম ফাঁসি বাঁধলো গলায়
যেতে সাধ হয়রে কাশী কর্ম ফাঁসি বাঁধলো গলায়

আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়

যেতে সাধ হয়রে কাশী
কর্ম ফাঁসি বাঁধলো গলায়।
আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়।।

হলো রে একি দশা
সর্বনাশা মনের ঘোলায়।
ডুবলো ডিঙ্গা নিশ্চয় বুঝি জন্মলালায়।।

বিধাতা দেয় বাজি
কিবা মন পাজি ফ্যারে ফেলায়।
বাও না বুঝে বাই তরনী ক্রমে তলায়।।

কলুর বলদ যেমন
ঢেকে নয়ন পাকে চালায়।
অধীন লালন প’লো তেমনি পাকে হেলায় হেলায়।।

শিল্পীঃ- অরুণকান্তি বর্মন

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন