“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

যে জন সাধকেরই মূল গোড়া
যে জন সাধকেরই মূল গোড়া

বে মুরিদ বে-তালিম সে-ত,ফিরছে সদায় বেদ ছাড়া

যে জন সাধকেরই মূল গোড়া
বে মুরিদ বে-তালিম সে-ত
ফিরছে সদায় বেদ ছাড়া।।

গুপ্তনূ রে হয় তার সৃজন
গুপ্তভাবে করছে ভ্রমণ
নূরেতে নূর নবী পয়দা
এই কথাটি জগৎ জোড়া।।

পীরের পীর সে দস্তগীয় হয়
তার মুরশিদকে মুরশিদ বলা যায়
চিনতে যদি পার কেহ
সেই পাবে পথের দাঁড়া।।

কেউ বলে সে মূলাধারের মূল
মুরশিদ বিনে কে জানে তার উল
লালন বলে ভেদ না জেনে
ঝাকমারী সাঁইর বেদ পড়া।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন