“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

অপারের কান্ডারি নবিজী আমার
অপারের কান্ডারি নবিজী আমার

ভজনসাধন বৃথা নবী না চিনে

অপারের কান্ডারি নবিজী আমার
ভজনসাধন বৃথা নবী না চিনে।
নবী আউল-আখের বাতেন-জাহের
কখন কোন রূপে ধারণ করেন কোনখানে।।

আল্লা নবী দুটি অবতার
গাছ বীজ দেখি যে প্রকার
সুবুদ্ধিতে কর তার বিচার
এবার গাছ বড় কি ফলটি বড় নাও জেনে।।

আসমান জমিন জলদি পবন
যে নবীর নূরে হয় সৃজন
বলো কিসে ছিল সে নবীর আসন
নবী পুরুষ কি প্রকৃতি আকার তখনে।।

আপ্ততত্ত্বে ফাজেল যে জনা
সেই জানে সাঁইজির নিগুর কারখানা
রাসুল রূপে প্রকাশ রাব্বানা
লালন বলে দরবেশ সিরাজ সাঁইর গুণে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন