“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ধন্য আশেকি জনা এ দীন দুনিয়ায়
ধন্য আশেকি জনা এ দীন দুনিয়ায়

আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়

ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়।।

সুঁইছিদ্রে চালায় হাতি
বিনা তেলে জ্বালায় বাতি।

কখন হয় নিষ্ঠারতি
ঠাঁই অঠাঁই রয়।।

কাম করে না নাম জপে না
শুদ্ধ দেল আশেক দেওয়ানা।

তাইতে আমার সাঁই রব্বানা
মদদ সদাই।।

আশেকের মাশুকি নামাজ
তাইতে রাজি সাঁই বেনিয়াজ।

লালন করে শৃগালের কাজ
দিয়ে সিংহের দায়।।

শিল্পীঃ রব ফকির (Rob Fakir):

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন