“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যাবি কে মদিনায়, আয় ত্বরা করি
যাবি কে মদিনায়, আয় ত্বরা করি
  • Sub Title: তোর খেয়া-ঘাটে এল পুণ্য-তরী

যাবি কে মদিনায়, আয় ত্বরা করি।
তোর খেয়া-ঘাটে এল পুণ্য-তরী।।
আবুবকর উমর খাত্তাব

আর উসমান আলি হাইদর
দাঁড়ি এ সোনার তরণীর
পাপী সব নাই নাই আর ডর।।

এ তরীর কাণ্ডারী আহমদ,
পাকা সব মাঝি ও মাল্লা,
মাঝিদের মুখে সারি-গান
শোন ওই ‘লা শরীক আল্লাহ্’!
পাপ দরিয়ার তুফানে আর নাহি ডরি।।

ঈমানের পারানী কড়ি আছে যার
আয় এ সোনার নায়,
ধরিয়া দীনের রশি
কলেমার জাহাজ-ঘাটায়।
ফেরদৌস হতে ডাকে হুর পরি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বঁধুয়া, হিয়া-পর আও রে
বঁধুয়া, হিয়া-পর আও রে

বঁধুয়া, হিয়া-পর আও রে

  • Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি হমার মুখ-‘পর চাও রে!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন