“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হারানো হিয়ার নিকুঞ্জ পথে
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
  • Sub Title: কুড়াই ঝরা ফুল একেলা আমি

হারানো হিয়ায় নিকুঞ্জপথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি।
তুমি কেন হায় আসিলে হেথায়

সুখের স্বরগ হইতে নামি।।

চারিপাশে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলিন ফুলদল,
বৃথায় সেথা হায় তব আঁখি-জল
ছিটাও অবিরল দিবস-যামী।।

এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল,
কী দিয়া বরণ করি ও-চরণ
নিভিছে জীবন, জীবন-স্বামী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন হতে প্রেম যেতেছে শুকায়ে
মন হতে প্রেম যেতেছে শুকায়ে

মন হতে প্রেম যেতেছে শুকায়ে

  • Sub Title: শিথিল কপোল মলিন নয়ন তুষারধবল কেশ
তরুণ অশান্ত কে বিরহী
তরুণ অশান্ত কে বিরহী

তরুণ অশান্ত কে বিরহী

  • Sub Title: নিবিড় তমসায় ঘন ঘোর বরষায়
ঝলমল জরিন বেণী
ঝলমল জরিন বেণী

ঝলমল জরিন বেণী

  • Sub Title: দুলায়ে প্রিয়া কি এলে
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

  • Sub Title: সবে যায় যমুনার ঘাটে শ্যামচন্দে বাজায় বাঁশি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন