“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়
মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়
  • Sub Title: রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়

মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়।
রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়।।
তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে,

তার লালসার রঙ জাগে রাঙা অশোকে।
তার রঙিন নিশান দুলে কৃষ্ণ-চূড়ায়।।

তার পুষ্পধনু দোলে শিমুল-শাখায়,
তার কামনা কাঁপে গো ভোমরা-পাখায়,
সে খোঁপাতে বেলফুলের মালা জড়ায়।।

সে কুসুমি শাড়ি পরায় নীল-বসনায়,
সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই।
সে শুকনো বুকে ফাগুন-আগুন ধরায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখী বল গো উপায়
সখী বল গো উপায়

সখী বল গো উপায়

  • Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায় চি
সখি রে-
সখি রে-

সখি রে-

  • Sub Title: বুক ভরা দুঃখ রইল বন্ধু না আসিল
আমার গহিন জলের নদী
আমার গহিন জলের নদী

আমার গহিন জলের নদী

  • Sub Title: আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি
মুর্শিদ বাবাজান
মুর্শিদ বাবাজান

মুর্শিদ বাবাজান

  • Sub Title: তোমার লাগি কান্দে মনপ্রাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন