আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে।
গুরু দেয়া-গরজন কাঁপে হিয়া ঘনঘন
শনশন কাঁদে বায়ু নীপ-কাননে।।অন্ধ নিশীথ, মন খোঁজে কারে আঁধারে,
অন্ধ নয়ন ঝরে শাওন-বারিধারে।ভাঙিয়া দুয়ার মম এসো এসো প্রিয়তম,
শ্বসিছে বাহির ঘর ভেজা পবনে।।কার চোখে এত জল ঝরে দিক প্লাবিয়া,
সহিতে না পারি’ কাঁদে ‘চোখ গেল’ পাপিয়া।কাহার কাজল-আঁখি চাহি মোর নয়নে
ঝুরেছিল একা রাতে কবে কোন্ শাওনে,
আজি এ বাদল-ঝড়ে সেই আঁখি মনে পড়ে,
বিজলি খুঁজিছে তারে নভ-আঙনে।।
আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে
- Sub Title: গুরু দেয়া-গরজন কাঁপে হিয়া ঘনঘন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 15
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাঁশিয়ে নিহল বকুল মান গো সখী
- Sub Title: সখী ঐ শুন গো শ্যামের বাঁশির গান
দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়
- Sub Title: ঝরার খালে বাঁধ বাঁধিলে
সকালে যাই ধেণু লয়ে
- Sub Title: এ বনে ভয় আছে ভাই
রাসুলের সব খলিফা কয় বিদায়কালে
- Sub Title: গায়বী খবর আর কি পাব আজ তুমি গেলে
পিরের পদে মজো
- Sub Title: আমার মন
সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে
- Sub Title: নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে মুছাবে কে
আজি হৃদয় আমার
- Sub Title: যার পায় নি দেখা তার উদ্দেশে
সোনার বাংলার ঘরে ঘরে
- Sub Title: সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া
নয়ন ঠারে হেরো গো
- Sub Title: সখী আখি ঠারে হের
মুরশিদের মহৎ গুণ লেনা বুঝে
- Sub Title: যাহার কদম বিনে ধরম করম মিছে
অধরাকে ধরতে পারি কই গো তাঁরে তার
- Sub Title: আত্নারুপে চলে ফেরে মানুষ মারা কলের পর
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
- Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান্ রে সবাই টান্
বাংলা
English 
Comments