“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বদনা-গাডুতে গলাগলি করে
বদনা-গাডুতে গলাগলি করে
  • Sub Title: মুসলমানের হাতে নাই ছুরি হিন্দুর হাতে বাঁশ নাই

কোরাস: বদনা-গাড়ুতে গলাগলি করে, নব-প্যাক্টের আশ্ নাই,
মুসলমানের হাতে নাই ছুরি, হিন্দুর হাতে বাঁশ নাই।।
আঁটসাঁট করে গাঁট-ছড়া বাঁধা হল টিকি আর দাড়িতে,

‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’? তা হয় হোক তাড়াতাড়িতে!
একজন যেতে চাহিবে সুমুখে, অন্যে টানিবে পিছনে,
ফস্কা সে গাঁঠ্ হয়ে যাবে আঁট সেই টানাটানি ভীষণে।।

বুকে বুকে মিল হল নাকো, মিল হলো পিঠে পিঠে? তাই সই!
মিঞা কন, ‘কোথা দাদা মোর?’ আর বাবু কন ‘মিঞা ভাই কই?’
বাবু দেন মেখে দাড়িতে ‘খেজাব’, মিঞা চৈতনে তৈল,
চার চোখে করে আড়-চোখা-চোখি, কী মধু-মিলন হইল!

বাবু কন, ‘দ্যাখো তোমারে তুষিতে খাই নিষিদ্ধ কুঁকড়ো!’
মিঞা কন, ‘মিল আরো জমে দাদা, যদি দাও দুটো টুকরো!
মোদের মুর্গী রামপাখি হলো, দাদা তাও হল শুদ্ধি?
গেছে বাদশাহ, মুর্গীও গেল, আর কার জোরে যুদ্ধি!’

বাবু কন, ‘পরি লুঙি বি-কচ্ছ তোমাদের দিল্ তুষিতে!’
মিঞা কন, রাখি ফেজে চৈতনী-ঝাণ্ডা সেই সে খুশিতে!
বহু মিঞাভাই বসবাস করে তোমাদের বারাণসীতে,
(আর) বাত হলে ভাই ভাত খাই না কো আজো তাই একাদশীতে!’

বাবু কন, ‘মোরে চটিকা ছাড়িয়া সেলিমী নাগ্রা ধরেছি!’
মিঞা কন, ‘গরু জবাই-এর পাপ হ’তে তাই দাদা তরেছি!’
বাবু কন, ‘এত ছাড়িলেই যদি ছেড়ে দাও খাওয়া বড়টা!’
মিঞা কন, ‘দাদা মুর্গী তো নাই, কী দিয়া খাইব পরোটা!’

বাবু কন, ‘গরু কোরবানী করা ছেড়ে দাও যদি মিঞা ভাই,
(তোরে) সিনান করায়ে সিঁন্দুর পরায়ে মা’র মন্দিরে নিয়া যাই।’
মিঞা কন, ‘যদি আল্লা মিঞারে নাহি শোনাও ও হরিনাম,
বলদের সাথে ছাড়িব তোমারে, যা হয় হবে সে পরিণাম!’

‘সারা রারা রারা’ সহসা অদূরে উঠিল হোরির হর্রা!
শম্ভু ছুটিল বম্বু তুলিয়া ছকু মিঞা নিল ছোর্রা!
লাগিল হেঁচকা হেঁইয়ো হাঁইয়ো, টিকি দাড়ি ওড়ে শূন্যে,
ধর্মে ধর্মে করে কোলাকুলি নব-প্যাক্টেরই পুণ্যে!

বদনা-গাড়ুতে পুনঃ ঠোকাঠুকি, রোল উঠিল ‘হা হন্ত!’
উচ্ছে থাকিয়া সিঙ্গি-মাতুল হাসে ছিরকুটি দন্ত!
মসজিদ পানে ছুটিলেন মিঞা, মন্দির পানে হিন্দু,
আকাশে উঠিল চির-জিজ্ঞাসা, করুণ চন্দ্রবিন্দু।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি
বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি

বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি

  • Sub Title: বাঁশির মরম কেইবরে শ্যামের বাঁশি যে দুঃখ আমার অন্তরে
সখী যমুনা পুলিনে গো
সখী যমুনা পুলিনে গো

সখী যমুনা পুলিনে গো

  • Sub Title: মন হইয়াছে উন্মাদিনী গো মধুর মুরলীর গানে চি
ঐ বাজে মোহনবাঁশি
ঐ বাজে মোহনবাঁশি

ঐ বাজে মোহনবাঁশি

  • Sub Title: বাঁশির রন্ধ্রে রন্ধ্রে সুধামৃত করে বরিষণে ধু
রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়
রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়

রসূলকে চিনলে পরে খোদা চেনা যায়

  • Sub Title: রূপ ভাঁড়ায়ে দেশ বেড়ায়ে গেলেন সেই দয়াময়
চিঁড়েতন হর্তন ইস্কাবন
চিঁড়েতন হর্তন ইস্কাবন

চিঁড়েতন হর্তন ইস্কাবন

  • Sub Title: অতি সনাতন ছন্দে কর্‌তেছে নর্তন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন