“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে
এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে

সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে

এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
সেই নগত তলব তাগিত পত্র নেমে আসবে যবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ।।

মহা ঘুমে আমার যখন বুজিবে দুই চোখ
পাড়া-পড়শি প্রতিবেশী পাবে কিছু শোক
শেষে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে ।।

হোক না কেন যত বড় রাজা-জমিদার
পাকা-বাড়ি ঝুঁড়ি-গাড়ি ঘড়ি-ট্রেনজিষ্টার
তখন থাকবেনা আর কোন অধিকার বিষয়-অবয় ভবে ।।

চন্দ্র-সূর্য গ্রহ-তারা আকাশ-বাতাস জল
যেমন আছে তেমনি সবি রইবে অবিকল
মাত্র আমি আর রইব না কেবল জনপূর্ণ ভবে ।।

শব্দ-স্পর্শ রূপ-রস গন্ধ বন্ধ হলে যেন
এই পৃথিবীর অস্তিত্ববোধ রইবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পরবে কবে ।।

কথাঃ- বিজয় সরকার
শিল্পীঃ- বলাই চন্দ্র সরকার

Comments

বিজ্ঞাপন দিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

রক্ষা করো হে
রক্ষা করো হে

রক্ষা করো হে

  • Sub Title: আমার কর্ম হইতে আমায় বক্ষা করো হে
শুন গো ললিতা সখী মরণ কালে
শুন গো ললিতা সখী মরণ কালে

শুন গো ললিতা সখী মরণ কালে

  • Sub Title: আমার নিকটে বসিয়া তারা গো কর্ণে কৃষ্ণনাম শুনাইও
কথায় বাঁশি মন উদাসী
কথায় বাঁশি মন উদাসী

কথায় বাঁশি মন উদাসী

  • Sub Title: কি মোহিনী জানে বাঁশি রইতে না দেয় ঘরে চি
কোথা ছিলি সজনী লো
কোথা ছিলি সজনী লো

কোথা ছিলি সজনী লো

  • Sub Title: মোরা যে তোরি তরে বসে আছি কাননে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন